বিএসইসি চেয়ারম্যানকে রবি’র অভিনন্দন

৯ জুন, ২০২০ ১৫:১৩  
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়েটা। আজ সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে নিজস্ব কার্যালয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান রবি’ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এসময় রবি'র হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম, শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।